শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
সন্তান প্রসবের পর অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ও সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে হাসপাতালে নওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজিয়া সুলতানা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের মৃত নুর আলী সরদারের মেয়েয়ে
পরিবারের বরাত দিয়ে সাংবাদিক আরাফাত আলী বলেন, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। আজ বৃহস্পতিবার রাত তিনটার দিকে হঠাৎ তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।