শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিগঞ্জে মোটরসাইকেল ও সেচ পাম্প সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ মোটরসাইকেল ও পানির পাম্প উদ্ধার  করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে মৌতলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ভাংড়ি দোকানে অভিযান চালিয়ে পুরাতন বিভিন্ন মডেলের মোটরসাইকেল ও হেলমেট, সেচ পাম্প ও বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার এর সাথে জড়িত থাকার অভিযোগে ১জন কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো শাহিন এর নেতৃত্বে ওসি (তদন্ত )প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল সহ থানা পুলিশ কালিগঞ্জ উপজেলার মৌতলা বাস স্ট্যান্ডের পাশে জনপ্রিয় মিশনারিজ পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালায় ওই দোকানের গুদাম ঘর থেকে ৯টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল, ১১ টি তেলের ট্যাংকি, মোটরসাইকেলের পুরাতন ৩টি চেসিস, মোটরসাইকেল এর পুরাতন ৭ টি ইঞ্জিন, ৪টি ক্যাসিন, ২ দুটি আংশিক ইঞ্জিন ও ৯ টি সেচ মোটর পাম্প উদ্ধার করে, এ সময় পুলিশ দোকানের মালিক উপজেলার পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সমেত আলীর  পুত্র শেখ আফসার আলী ( ৫২) কে আটক করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিন জানান কালিগঞ্জ থানা এলাকায় দীর্ঘদিনের পুলিশি গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে জনপ্রিয় মেশিনারিজ পুরাতন ভাংড়ি দোকানে চোরাই  বিভিন্ন মালামাল ক্রয় ও বিক্রয় করে থাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ দোকানের মালিকের বিরুদ্ধে কালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সুদেব পাল বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছে মামলা নম্বর (৬) তারিখ ১৩/৩/২০২৪ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।