শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে দিনাজপুরের বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-০১ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা এবং দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সরকার, বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বহুলপ্রত্যাশিত ‘সর্বজনীন পেনশন কর্মসূচি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।