শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস’র শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
পবিত্র মাহে রমজানের প্রথম দিন ১২ মার্চ (মঙ্গলবার) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করে সংস্থাটি।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যত সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে।তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করা হেবে বলে জানান।এই পুরুস্কার পড়াশুনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে।এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহবান জানান।
শিক্ষা উপকণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রামি এসিসটেন্ট টুম্পা পাল সহ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।