শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক রানার মুক্তির দাবিতে নান্দাইলে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামনন রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করার প্রতিবাদে ময়মনসিংহের  নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের উপর  বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ-ই তাবরীজ রায়হান,মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ,  কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বাবু রমেশ কুমার পার্থ,মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন,  সাংবাদিক অরবিন্দ পাল অখিল, দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার, ঢাকা প্রতিদিন প্রতিনিধি  সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল,আমার সংবাদ প্রতিনিধি  শাহজাহান ফকির,সংবাদ প্রতিদিন প্রতিনিধি  রমজান আলী সহ আরো অনেকেই ।
এসময় বক্তরা একজন সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে নিঃর্শত মুক্তি দাবী  করেন। বক্তৃতারা বলেন ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিককে  সাজা প্রদানকারী  ইউএনও এসিল্যান্ডের প্রশাসনিক ভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।