শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দেশীয় অস্ত্র সহ আটক-৬

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মার্চ, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে দেশীয় অস্ত্র সহ ৬জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় আটোয়ারী থানার কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১০ মার্চ) বিকেলে এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা সহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ওরফে মাজেদ(২৪)কে আটক করার চেষ্টা চালায়। এসময় মাজেদের কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ী ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে আরিফুল ইসলাম ওরফে মাজেদ ও তার সহযোগিদের ছুরিকাঘাতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আহত হন। একপর্যায়ে আহত কনস্টেবল জাহাঙ্গীর আলমের সাহসিকতায় ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম ওরফে মাজেদ(২৪) ও কালিকাপুর গ্রামের আজিজুল হকের পুত্র সাদিকুল ইসলাম(২৯) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র কামরুল হাসান নাইস (২৫), একই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র শাওন তানজিদ (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের পুত্র মাসুম ইসলাম(২২) ও একই গ্রামের হামরুলের পুত্র লিংকন ওরফে রিংকন(২৩) কে আটক করে পুলিশ। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা সকলেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই ও ডাকাতির প্রস্তুতি সহ পুলিশের উপর হামলা করার অপরাধে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে পৃথক দু’টি মামলা রুজু করে সোমবার ( ১১ মার্চ) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।