যশোরের অভয়নগরে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত রবিবার রাত ৮ টার সময় রোটারি খোরশেদ আলী মোগল হেলথ্ কমপ্লেক্সে সেলাই মেশিন বিতরণ করা হয়।এসময় রোটারি ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি শাহ রিয়াদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া সার,সিমেন্ট, খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, জুলফিকার আহমেদ, রবিউল হাসান, দিপক কুমার, ডাঃ আতাউর রহমান, শেকর চন্দ্র সাহা, শাহ মুকতি জিলানী, নূর আলম পাটোয়ারি, রবিউল ইসলাম, তৌহিদুর রহমান লিপ্টন, মামুন বিশ্বাস, আনিসুর রহমান রাজু, শাহীন রেজা,ইমান মেহেদী মাসুদ, তরিকুল ইসলাম মিলন, কাইসার আহমেদ, রনেশ কান্তি, বিশ্বজিৎ ঘোষ, রো: রাহিদ হোসেন রুদ্র,ইন্টা: ফাহিম জাওয়াদ আলভী প্রমুখ। এসময় ৬ জন নারীদের মধ্যে সেলাই ম্যাশিন বিতরণ করা হয়।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
রোটারি ক্লাব অব নওয়াপাড়ার পক্ষ থেকে সেলাই ম্যাশিন বিতরণ
প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মার্চ, ২০২৪