শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাড়ে ৪ হাজার টন আলু ও আড়াই হাজার টন শুকনো মরিচ সংরক্ষণের ধারণ ক্ষমতা নিয়ে এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার আটোয়ারী- রুহিয়া পাকা সড়ক সংলগ্ন রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নব নির্মিত এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে চলতি বছরে আলু ও শুকনো মরিচ সংরক্ষণের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে কোল্ড স্টোরেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের এমডি আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর হান্নান শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস ইনচার্জ মাইন উদ্দিন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ।্ উপজেলা পর্যায়ের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ী সহ সুধীজন উপস্থিত ছিলেন। এসময় কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এ মৌসুমে উদ্বোধন করা সম্ভব হলো। এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা আলু-মরিচ সহ ৭ হাজার টনের অধিক। এই কোল্ড স্টোরেজটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু ও মরিচ চাষ বৃদ্ধি পাবে। প্রায় শাতাধীক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে। আলু ও মরিচ চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। আলোচনা শেষে আলু চাষীরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।