শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ১০ কেজি গাঁজাসহ আটক ৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় হাইপ্রেসার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুঁড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ময়দান গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রহিম বাদশা (৩০), একই উপজেলার কামাতাংগারিয়া গ্রামের ইমান আলীর ছেলে মুক্তার আলী (৩৮), ময়দান গ্রামের মাজন মিয়ার ছেলে মাসুদ রানা (২৯) ও মধুপুর উপজেলার আউশনারা গ্রামের ইব্রাহিম খানের ছেলে জাহিদুল ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানার এএসআই ওবায়দুর রহমান মহাসড়কের বিভিন্ন স্থানে টহল পরিচালনা করে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাঐখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইন মামলায় পাঁচ দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, আটককৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- আটককৃতরা মাদক সংগ্রহ করে বাসাইল উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।