শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে বাবার অসাবধানতায় পুত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪
বাবার অসাবধানতার খেসারত জীবন দিয়ে দিলো এক ৬ বছরের বাচ্চা। ইলাবাজ গ্রামের আব্দুল হান্নান সুপারি গাছ কাটছিলেন আর গাছের পাশে দাড়িয়ে তা দেখছিলো ৬ বছরে অবুঝ শিশু রবিউল হাসান রহিম। এসময় গাছের খন্ডিত অংশ ছেলেটির উপর অসাবধানতাবশত পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ মার্চ) সিলেটের জকিগঞ্জ থানার সুলতানপুর ইউপির ইলাবাজ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলাবাজ গ্রামের আব্দুল হান্নান বাড়িতে সুপারী গাছ কাটার সময় ‘অসাবধানবশত’ গাছের কিছু অংশ শিশুটির ওপর পড়ে সে মারাত্বক আহিত হয়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশু রবিউল পাঠানচক সরকারি প্রাথমি বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার সতত্যা নিশ্চিত করে জকিগঞ্জ থানার এসআই মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ জিম্মায় নিয়েছেন। লাশ ময়নাতদন্ত হবে কি না সেই সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।