শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে সাবেক এমপি’র কলা বাগানের কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের কলা বাগানের প্রায় ৯৫টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ শুক্রবার দিন ঘটনাস্থল পরিদর্শন করে।

আনোয়ার হোসেন হেলালের বড় ছেলে রাহিদ সরদার জানান, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় রাণীনগর-নওগাঁ সড়কের পাশে তার বাবা প্রায় এক বিঘা জমি ক্রয় করে সেখানে মাটি ভরাট করে গত ৭-৮মাস আগে দুই শতাধিক কলা গাছ রোপণ করেন। এরই মধ্যে বৃহস্পতিবার দিনগত রাতে কে বা কাহারা শত্রুতার জ্বের ধরে প্রায় ৯৫টি কলা গাছ কেটে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে সু-বিচারের দাবি করেন তিনি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।