শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

এস এস কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এস এস কলেজের পক্ষ থেকে যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুলকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে মাননীয় সংসদ সদস্যর নিজ বাস ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এস কলেজের উপদেষ্টা সদস্য ও জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এস এস কলেজের সভাপতি নজরুল ইসলাম সরদার, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,বিশিষ্ট রাজনীতি ও সামাজিক ব্যক্তি জুবাইদা নাজনীন, শিক্ষা প্রতিনিধি শাকিল আহমেদ, শিক্ষক মোছাঃ তাছলিমা খাতুন, মানিক লাল মন্ডল, জুলফিকার আলি, অসিম কুমার মল্লিক, মনিরুজ্জামান,তরিকুল ইসলাম প্রমুখ। এসময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল ধোপাদী এস এস কলেজ এমপিও ভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত  করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।