শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সারা দেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোলার সিস্টেমের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে আর কৃষক দিনের বেলায় চাষাবাদ করে। কাজেই এই সোলার প্যানেলের মাধ্যমে কৃষক সহজেই চাষাবাদ করতে পারছে। খরচ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি পূরন হচ্ছে।
 শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়ায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
ড. তৌফিক-ই-ইলাহী আরো বলেন, আপনারা জানেন, জ্বালানি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যার কারণে আমাদের আমদানি পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। যেমন এখন বিশ্বে ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা দেশগুলো তাদের সার্থে যুদ্ধ করছে আর এই যুদ্ধের কারণেই জ্বালানি তৈল আমদানি করতে হাজার হাজার কোটি টাকা বারতি গুনতে হচ্ছে আমাদের।
নাগরপুর উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব এম.রায়হান আকতার, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগের পরিচালক (অপারেশনাল পারফর্মেন্স) সাজিবুল হক, জ্বালানি উপদেষ্টার উপসচিব মুকতাদির আজিজ, টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, তত্তাবধায়ক প্রকৌশলি মোঃ এনামুল হক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।