শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায়  ইয়াবাসহ গ্ৰেফতার ১

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৪ পিচ ইয়াবা সহ  আল আমিন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়,৮ মার্চ (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলের নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের দক্ষিন ঝাড়গাঁও জনৈক  ইসা হকের বাড়ী সংলগ্ন  পাকা রাস্তার উপর আল আমিন  অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন  পালানোর চেষ্টা করে। তার দেহ তল্লাশি চালিয়ে ২৪ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই।
 গ্রেফতারকৃত আল আমিন ভেলাজান (নদীপাড়া) এলাকার মৃত আবুল কালাম ছেলে পালাতাক আসামী আমজাদ হোসেন (৩৮) আখানগর ইউনিয়নে (দক্ষিন ঝাড়গাঁও) এলাকার আজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী আল আমিন ও পালাতাক আসামী  আমজাদ হোসেনের নামে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। শনিবার  গ্রেফতারকৃত আল আমিনকে আদালতে সোপর্দ করা হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।