শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

খানসামায় কাব হলিডে উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪
দিনাজপুরের খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি কাব স্কাউটদের হলিডে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে প্রোগ্রামটি ৯ মার্চ সকালে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি। উপজেলা নির্বাহী অফিসার, খানসামা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে  বলেন,”বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরীর অন্যতম মাধ্যম স্কাউটিং”। তিনি স্কাউটিং সম্প্রসারণে সংশ্লিষ্টদের আন্তরিকতা কামনা করেন।
আনন্দঘন পরিবেশে কাব শিশুদের হাতে কলমে শিক্ষার জন্য দিনব্যাপি কর্মসূচি হলো কাব হলিডে। হলিডের বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে কাব স্কাউটরা স্কাউটিংয়ের মৌলিক বিষয় জানা ও অনুশীলনসহ বৈচিত্রময় এবং মজাদার কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে বন্ধু তৈরী ও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ব্রতী হয়।
উদ্বোধনের পর উপজেলার কাব স্কাউটরা হলিডের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে প্রায় ৪০০ জন কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।