শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

দ্বিতীয় দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশগড়ি ক্যাম্পের নানান আয়োজন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দেবীগঞ্জের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান দেশগড়ি ক্যাম্পে ৮ মার্চ ২০২৪ ২য় দিন। এদিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অজানার উদ্দেশ্যে যাত্রা করে বিভিন্ন বাধা অতিক্রম করে অভিষ্ট লক্ষ খু্ঁজে বের করে। তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য হাতের কাছে থাকা জিনিস নিয়ে রান্না করার কৌশল রপ্ত করে ও রান্না করে। সঠিক পেশা নির্বাচন ও  পেশাগত জীবনে সাফল্য অর্জনে ক্যাম্পের ছাত্রছাত্রীরা কর্মজীবনে সফল মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ পায় ও তাদের অভিজ্ঞতায় নিজেদের সমৃদ্ধ করে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ক্যাম্প কর্তৃপক্ষ ক্যাম্পের ছাত্রছাত্রীদের দিয়ে সমাজের জন্য নলকূপ স্থাপন করান।  সন্ধ্যায় তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে নিজেদের তৈরী করার দীক্ষা নেয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের সৃজনশীলতার পরিচয় পুরস্কৃত হন। ক্যাম্প আয়োজন প্রসঙ্গে ক্যাম্পচীফ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমদ বলেন,” প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ তৈরীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এধরনের ক্যাম্প আয়োজন করছে”। আগামিতে আরও কয়েকটি ক্যাম্প আয়োজন করা হবে বলে তিনি জানান। নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এ ক্যাম্প আগামি ১০ মার্চ সকালে শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।