শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আলো ছড়াচ্ছে ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি সংবেদনশীল ও পরিবেশবান্ধব বাগান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
মানব দেহকে সুস্থ্য ও সবল রাখতে পুষ্টি ও সুষম খাবার যেমন অপিরিহার্য ঠিক তেমনিভাবে মনের প্রফুল্লতা ও সজীবতা আনতে আমাদের চারিপাশের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাও অনস্বীকার্য।
এই আলোকে দিনাজপুরের বীরগঞ্জে অফিসের সামনের পতিত জায়গায় ফুল বাগানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি বাগান স্থাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাদের পুষ্টি সংবেদনশীল ও পরিবেশবান্ধব বাগান সাধারণ মানুষের মাঝে আলো ছড়াচ্ছে ।
নানান ধরণের ফুল গাছের পাশাপাশি বাগানে রয়েছে ফুলকপি, বেগুনী বাধাঁকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন জাতের সবজি। আর এসব সবজি চাষ করা হয়েছে কোন প্রকার রাসায়নিক সার ও বিষ ছাড়াই। অফিস প্রাঙ্গনে সবজি পুষ্টি বাগান স্থাপনের ফলে পতিত জমি ব্যবহার এবং বিষমুক্ত নিরাপদ সবজির উৎপাদন বাড়বে। ওয়ার্ন্ড ভিশনের উপকারভোগীরা এখানে প্রশিক্ষনে এসে এধনের বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং এ ধরণের বাগান স্থাপনে আগ্রহী হচ্ছে।
এ ব্যাপারে উপকারভোগি সদস্য নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা খগেশ রায় রতন জানান, অফিসের সামনের সামান্য পতিত জমিতে স্থাপিত ফুল ও সবজি পুষ্টি বাগান এখানে প্রশিক্ষন নিতে এসে উপকার ভোগীদের দৃষ্টি কেড়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেও বাড়ীর সামনে পতিত জমিতে বাগান স্থাপনের জন্য কাজ শুরু করেছি। আশা করছি এখানে উৎপাদিত নিরাপদ সবজি আমাদের পরিবারের চাহিদা পুরণ করবে।
ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার জানান, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম কর্ম এলাকার মাঠ সহায়তাকারিগণ ও অফিসের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণকারি মাঠ পর্যায়ের উপকারভোগীগণ এখানে প্রশিক্ষনে এসে এধনের বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং এ ধরণের বাগান স্থাপনে আগ্রহী হচ্ছে। তারা নিজ বাড়ীর আঙ্গিনায় অল্প পরিসরে নিরাপদ সবজি বাগান স্থাপন করে বাগান থেকে উৎপাদিত নির্ভেজাল ও বিষমুক্ত পুষ্টি সমৃদ্ধ সবজি পেতে পারে। পাশাপাশি ফুল গাছ লাগিয়ে বাড়ীর সৌন্দর্য বর্ধন করে পরিবারের সকলের মনকে প্রফুল্ল ও প্রশান্তির বিশুদ্ধ অনুভূতির সৃষ্টি করবে।
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম বলেন, অফিস প্রাঙ্গনে স্থাপিত বাগানটি আমি পরিদর্শন করেছি। আমরা সকলেই যদি বাড়ী কিংবা অফিসের পাশে পতিত জমিতে এ ধরনের সবজি বাগান করি তাহলে আমাদের পুষ্টি চাহিদা পুরণে সহায়ক ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে আমাদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। তাদের এই উদ্যোগ সাধারণ মানুষকে পতিত জমিতে নিরাপদ সবজির বাগান করতে উৎসাহ যোগাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।