শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে খামারে আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার নিঃস্ব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে আগুনে পুড়ে হলস্টিন ফ্রিজিয়ান জাতের দুইটি গরুর মৃত্যু হয়েছে। এসময় একই জাতের আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিগাতলিপাড়া এলাকায় ভজন মন্ডলের খামারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।।
স্থানীয়রা জানান, ভোররাতের দিকে ভজন মন্ডলের গরুর খামারে হঠাৎ করে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরমধ্যেই একটি গাভি ও একটি বাছুরের মৃত্যু হয়। এসময় অপর একটি গাভি ও একটি বাছুরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গরুর মালিক ভজন মন্ডল বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই খামারে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে, তা জানি না। আগুনে একটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারা গেছে। আরও একটি ফ্রিজিয়ান জাতের আড়াই লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারাত্মকভাবে আহত হয়েছে। দুইটি গরুই মাত্র তিন মাস আগে বাচ্চা দিয়েছে। এই দুইটি গাভি থেকে প্রায় ৬০ কেজি দুধ বিক্রি করা যেতো। আমি ঋণ করে গরুর খামার করেছি। এখন আমার কিছুই রইল না। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘ক্ষতিগ্রস্তের বাড়িতে পরিদর্শনে গিয়েছিলাম। ভজন মন্ডলের দুইটি গরুর মৃত্যু হয়েছে। আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।