শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ভাস্কর্যের বেদীতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। আরো অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন  অঙ্গ সংগঠন। বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ও পৃথকভাবে ফুলের স্তবক অর্পন করেন। পরে একটি বিশাল রেলী মুজিব কর্ণার থেকে শুরু করে এবং উপজেলা পরিষদ চত্বরে মুজিব ভাস্কর্যে পুস্প স্তবক অর্পন করেন। এখানে নেতৃত্বে দেন ছোট মনির এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( চলতি দায়িত্ব) এবং সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন ছোট মনির এমপি। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন ওসি ইমদাদুল হক তৈয়ব, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ বিমল, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আওয়ামীলীগ নেতা ইঞ্জিনয়ার খন্দকার গিয়াসউদ্দীন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।