শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বীরগঞ্জ পৌর ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বীরগঞ্জ পৌরসভা ও পৌর উচ্চ বিদ্যালয়।

পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের নেতৃত্বে বীরগঞ্জ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
পরে পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনকের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই ভাষন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র। যার ফলশ্রুতিতে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে বাঙালী স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছে। এই ভাষন বাঙালী জাতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।