শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম প্রধান এর জানাজা নামাজে হাজার মানুষ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম প্রধান এর জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে।৬মার্চ বুধুবার সকাল ১০.৩০মিনিটে টেংরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজা নামাজে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। এতে অংশগ্রহণ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর, সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম পুষ্প, সাবেক মেয়ার আলমগীর সরকার, ভাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান সরকার, হরিপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি জসীমউদ্দীন ইতিসহ,ও হরিপুর প্রেসক্লাবের সদস্য  জহুরুল ইসলাম (জীবন)  আত্মীয়স্বজন, রাজনৈতিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মুসল্লিবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাবার কবরের পাশে শায়িত করা হয় তাকে। মরহুমের ভাতিজা মাওলানা মিজানুর রহমান প্রধান জানাজার নামাজ পড়ান।
উল্লেখ, গত ৫মার্চ মঙ্গলবার দুপুর অনুমান ৩টার সময় বাড়ির পাশে মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হলে, ঘটানার স্থলে মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।