শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের সরিষাবাড়ীতে অটোচাপায় প্রাণ গেলো শিশুর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোর চাপায় শাহাদাত হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। ৬-মার্চ বুধবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।নিহত শিশু শাহাদাত হোসেন ওই গ্রামের রঞ্জু মিয়া গুদুর ছেলে। শিশুটি স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র।স্থানীয়রা জানায়, শিশু শাহাদাত বুধবার সকালে বাড়ি থেকে মাদরাসায় রওনা দেয়। পথিমধ্যে নগদা মসজিদ পর্যন্ত পৌঁছলে সরিষাবাড়ী-কয়ড়া পাটাদহ সড়কে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত একটি অটো তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।