শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ঘাতক ইজিবাইকে কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

যশোরের অভয়নগরে ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের ছেলে। জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল । আজ সকালে ইমদাদুল তার মায়ের সাথে হাদিস পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার জন্য সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ইমদাদুলের অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সুপার মুফতি মওলানা সরোয়ার হোসেন জানান, আজ সকালে ইমদাদুলের মাদ্রাসায় হাদিস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সে তার মায়ের সাথে বাড়ি যাচ্ছিল।পথে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় সে আহত হয়। পরে শুনি খুলনায় নেওয়ার পর সে মারা গেছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোন ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।