“ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে রবিবার(০৩ মার্চ) বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের পুর্বে ওই বিদ্যালয়ের সভাপতি জবায়দুর রহমান সুমন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাধানগন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঈশ^র চন্দ্র বর্মন, রাধানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র বর্মন, ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হুসেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মার্চ, ২০২৪