শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠানে ভাংচুর

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪
সিলেটের কৃতি সন্তান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২ মার্চ) সিলেটের সারদা হলে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় উত্তেজিত নেতাকর্মীরা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।
সুত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা প্রায় ২০০টি চেয়ার ভাঙচুর করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।