শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার দেবহাটায়  সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪
সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী এক  শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে।
জানা গেছে মোটরসাইকেলে ২ বন্ধু সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে, চালক সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।