শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪

টাঙ্গাইলে বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নে (২ মার্চ ২০২৪) রোজঃ শনিবার, মিয়া বাড়ী চৌরাস্তায় চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আবু হানিফ সরকার। ঈশ্বরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম, বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সুত্রধর। বাসাইল সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন সহ আরও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কমানা করি। বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহেল বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে সহযোগিতা চাইলে তাহলে গ্রাম সরকার এর মাধ্যমে সকল প্রকার সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।