শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪

“ সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (০২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মুহঃ আইনুল হক এর সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার এসআই রাশদুজ্জামান (রাশেদ),আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপি ভোটার সেবা কার্যক্রম ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।