বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ইয়াতিম শিশু, গরীব স্কাউট ও অসহায় মানুষদের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্কাউটারগণের ব্যাক্তি উদ্যোগ, আঞ্চলিক স্কাউটস এবং জাতীয় কার্যালয়ের সহায়তায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে আঞ্চলিক স্কাউট অফিসের নিকটস্থ হঠাৎ পাড়া, শিবপুর, কাহারোলের সান্দ্রাই এলাকা ও শহরের একটি ইয়াতিমখানায় এ উপহার দেয়া হয়েছে। এ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক, সমাজ উন্নয়নের আঞ্চলিক উপ কমিশনার মোঃ আরিফ হোসেন চৌধুরী, উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, সম্পাদক মোঃ আবু সাঈদসহ স্কাউটরা। এ বিষয়ে স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশে মানবিক মূল্যবোধসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে স্কাউটদের সামাজিক দায়বন্ধতা আছে, এ ধরনের কাজে অংশ নিয়ে স্কাউটরা ছোটকাল থেকেই নিজেদের সমাজ সেবার কাজে সম্পৃক্ত করার দীক্ষা নেয়”। শীতকালে এ ধরনের কার্যক্রম রংপুর বিভাগের প্রতিটি জেলার স্কাউটরা বাস্তবায়ন করেছে বলে তিনি জানান এবং এ ধরনের ভাল কাজে সামর্থ্যানুযায়ী সকলকে অংশগ্রহণে অনুরোধ জানান।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
দিনাজপুর অঞ্চলের শীত উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪