শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আলহেরা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ মার্চ, ২০২৪
পবিত্র কুরআন পাঠের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী আলহেরা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলহেরা মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক হাফেজ রুহুল আমীন এ-র পরিচালনায় এবং মাদ্রাসার সকল শিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টির বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বালিশ খেলা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এ সময় পরিচালক মাওলানা রফিকুল ইসলাম অভিবাবক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য,ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।