শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বৃত্তকলা একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি মিলন মেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ মার্চ, ২০২৪
বৃত্তকলা একাডেমি প্রকাশনীর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মিলন মেলা, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা মার্চ শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার সুরাটি বাজার সংলগ্ন  বাতুয়াদী গ্রামে ওই অনুষ্ঠান হয়।
 কবি মো: জবায়দুল হক জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি,সংগঠক ও সাংবাদিক এ এম ফিরোজ।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিটিআই ইন্সট্রাক্টর কবি রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, ইউপি সদস্য সোহরাব উদ্দিন মেম্বার, রসুলপুর গনপাঠাগারের প্রতিষ্টাতা পরিচালক কবি হৃদয় হাসান মোস্তাফিজ, কবি নাঈম ইসলাম বাঙালি, কবি মামুন বিন হারুন, কবি ওসমান সিরাজী, কবি মাসুদ হাসান প্রমুখ।
বৃত্তকলা একাডেমি প্রকাশনীর কর্ণধার কবি ও কথাসাহিত্যিক  আব্দুল্লাহ আল মাহদী এর ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন কবি মাহবুবুল আলম। এসময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
আগত উপস্থিত সকল কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন  এবং অতিথিদের কে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে রাতব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।