লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের বিলছড়ি হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফ্রেরুয়ারি) সকাল ১০ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এসময় এসএমসি কমিটির সভাপতি সুভাষ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের। অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মিতা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক, শিক্ষা বিভাগ বিটিএবিসির বীর বাহাদুর ত্রিপুরা,হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সি.শিক্ষক ও এম.টি মৃদুল কান্তি ধর, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,আগাপে এর প্রজেক্ট ম্যানেজার যোনা ত্রিপুরা, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শফিকুর রহমান শফি,এসএমসির সদস্য ও স্টেশন ম্যানেজার বিটিএবিসি দিগচন্দ্র ত্রিপুরাসহ বিদ্যালয় কমিটির সদস্য,শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
প্রসংগত,বিলছড়ি হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলটি প্রাথমিক শিক্ষা কার্যক্রম ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। পরে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা লেবেল সংযুক্ত করা হয়। বর্তমানে বিদ্যালয়ে তিন শতাধিক প্লে গুপ হতে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করছেন।