শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন লামার কৃষক স্বজরাম ত্রিপুরা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মার্চ, ২০২৪
সূর্যমুখী ফুলের চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন লামার কৃষক স্বজরাম ত্রিপুরা। তিনি এবারে ৫ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। সবুজ গাছের হলুদ ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। এমন এক দৃশ্য যেন প্রকৃতিকে করেছে আরও রূপময়ী। রাস্তার পাশে প্রতিদিনই সৌন্দর্য পিপাসু অনেকেই আসছেন স্বজরাম ত্রিপুরার সূর্যমুখী ফসলের মাঠে।
সাম্প্রতিক সময়ে সরেজমিনে, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ার (৩ নংওয়ার্ড) বাসিন্দা কৃষক স্বজরাম ত্রিপুরা (৪৫)। তিনি জানান, এর পূর্বে একই জমিতে তামাক, ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ করতেন। গত বছর লামা উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখী ফুলের বীজ ও সার পেয়ে গতিরাম পাড়ার ২৫ শতক জমিতে তা আবাদ করেন।
এ বছর ৫ শতক জমিতে আবাদ করতে মোট খরচ হয়েছে মাত্র ১৫০০ (দেড় হাজার টাকা) আর সূর্যমুখীর বীজের তেল বিক্রি করতে পারবে ৭৫০০ টাকার বেশি। যেতেতু এটি স্বাস্থ্য সম্মত সূর্যমূখী তেল প্রায় (দেড় হাজার টাকা) ১৫০০ টাকা প্রতি কেজি বিক্রি করা যায়। তাই এ বছর কৃষি অফিস থেকে সামান্য পরিমাণে বীজ সংগ্রহ করে ৫ শতক জমিতে চাষ করছেন সূর্যমুখী ফুল। বীজ রোপনের ৯০ হতে ১০৫ দিনের (ডিসেম্বর হতে মার্চ/এপ্রিল) এর মধ্যে ফুল থেকে বীজ ঘরে তোলা যায়। ফুল ফুটার শুরু থেকে দেখতে অনেক দর্শনার্থী আসেন শুরু করেছেন। প্রাকৃতিক মনোমুগ্ধকর শুভা বর্ধনকারী ফুলের গাছ।
বর্ণিত কৃষক তিনি আরও জানান, জমিতে খুবই কম মাত্রায় সার দিতে হয়। অন্যান্য ফসলের তুলনায় অনেক কম শ্রমে অধিক লাভ পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে অধিক লাভ করার স্বপ্ন দেখেন তার মত আরও অনেক কৃষকেরা। এই টাকা দিয়ে সংসারের প্রয়োজন মিটিয়ে সঞ্চয় করার স্বপ্ন দেখছেন তিনি। বাণিজ্যিক ভাবে এ ফুলের চাষ করতে পারলে মানুষ স্বাস্থ্য সম্মত তেল পাবে বলে জানান কৃষি বিভাগ।
সংশ্লিষ্ট উপসহকারি কৃষি অফিসার গোপন কান্তি চৌধুরী জানান, সূ্র্যমূখী চাষ বৃদ্ধি পেলে আমাদের বাইর হতে অনেকাংশে তেল আমদানি করতে হবে না। আমাদের কৃষি প্রণোদনার এটি একটি স্বাস্থ্যসম্মত তেলের সূর্যমুখী চাষ হচ্ছে পাশাপাশি সরিষার চাষও হয়েছে। ভোজ্যতেল চাষবাদ করে দেশের ৪০ ভাগ উৎপাদন করার লক্ষ্যে সারাদেশের মত আমরাও কাজ করছি।
এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুজ্জামান বলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা চাষের পাশাপাশি লামা উপজেলায় ৫.৫ হেক্টর জমিতে সূর্যমুখী ও ৭২ হেক্টর সরিষার চাষাবাদ হয়েছে। এ বছর ২২০ জন কৃষকে প্রণোদনার সূর্যমুখী ও সরিষা চাষের মধ্যে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সূর্যমুখী বীজের বাজারজাত সহজতর করার লক্ষ্যে ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’ এর মাধ্যমে আমরা কাজ করছি। এছাড়াও আমরা লামায় সরিষা চাষে প্রান্তিক কৃষকদের বিভিন্ন মাধ্যমে উদ্ধুদ্ধ করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।