শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করলেন মাউশি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মহা-পরিচালক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরাবরে দায়ের করেছিলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( মৌলভী) মোঃ মোস্তফা কামাল। অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সরেজমিনে তদন্তে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা’র অতিরিক্ত দায়িত্ব আইন শাখা’র অফিসার ইনচার্জ ( কমার্শিয়াল সেল) ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম প্রধান সহ সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক আয়ুব আলী সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিযোগকারী শিক্ষক মোস্তফা কামাল, জনপ্রতিনিধি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তদন্তকার্য পরিচালনা করেন। তদন্তের শুরুতেই অভিযোগসমুহ সবার জ্ঞাতার্থে পাঠ করে শুনান। পরে অভিযোগের উপর উম্মুক্ত পরিবেশে অভিযুক্ত প্রধান শিক্ষক ও অভিযোগকারী মৌলভী শিক্ষকের বক্তব্য শুনেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তের এক পর্যায়ে উপস্থিত সবার কাছ থেকে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য গ্রহণ করেন তিনি। তবে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের তদন্তকারী কর্মকর্তার কাছে মতামত ব্যক্ত করতে অনীহা প্রকাশ করতে দেখা গেছে। শেষে উভয় পক্ষকে প্রমান পত্র দাখিলের নির্দেশ দেন ওই কর্মকর্তা। তদন্তকারী কর্মকতা বলেন, তদন্ত নিরপেক্ষ হবে। তদস্তে অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।