শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে বিধিবহির্ভূত ভবন নির্মাণ, সিসিকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটে বিধিবহির্ভূত এক ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিসিক। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্যাট ফারিয়া সুলতানার নেতৃত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারী) নগরীর ১৬নং ওয়ার্ড-এর নয়াসড়ক এলাকার ৬ নম্বর বাসায় বিধিবহির্ভূত চার তলা ভবন নির্মাণ করায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিধিবহির্ভূত অংশ অপসারণের জন্য গত বছরের ২৯ মে, ২৭ জুলাই, ১৭ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ০৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে নগরীর নয়া সড়ক এলাকার ৬ নম্বর বাসার মালিক আঙ্গর জান খানমকে নোটিশ পাঠানো হয়। নোটিশের প্রেক্ষিতে কোন প্রকার জবাব বা পদক্ষেপ গ্রহন না করে জোর পূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান। এর প্রেক্ষিতে বুধবার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। অভিযানের সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।