বাংলাদেশ স্কাউটস এর আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের পরিচালনা এবং বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলা সহযোগিতায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জ, পঞ্চগড়ে ২৮-২৯ ফেব্রুয়ারি ২০২৪ বেসিক ড্রইং কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি সকালে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও সাবেক সিনিয়র সচিব ডঃ মোঃ শাহ কামাল। কাব স্কাউট মো: মিরাজ চৌধুরীর উপস্থাপনায় এবং উপ পরিচালক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জ, পঞ্চগড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের উপ পরিচালক জনাব মতুরাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা স্কাউট এর সম্পাদক মো: আশরাফুজ্জামান, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক হাজ্জাজ তানিনসহ স্থানীয় স্কাউটারগণ উপস্থিত ছিলেন। দুইদুনের এ কর্মশালায় পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা থেকে ৫০ জন কাব স্কাউট এবং ১০ জন কাব স্কাউট লিডারসহ মোট ৬০ অংগ্রহণ করছে।
শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
কাব স্কাউটদের বেসিক ড্রইং কর্মশালা
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪