শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
সাতক্ষীরায়  সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক  পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সদস্য আল আমিন সরদার ও সাবেক নির্বাহী সম্পাদক দৈনিক সোনার বাংলাদেশ জসিম হোসেন তীব্র বিরুদ্ধে  হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন পাটকেলঘাটায়  রিপোর্টার্স ক্লাবের সভাপতি  যুগের বার্তার পাটকেলঘাটা প্রতিনিধি সৈয়দ মাসুদ সভাপতিত্বে ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম  সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক রাজু আহমেদ, দৈনিক সাতনদী পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি নবকুমার দে দৈনিক হৃদয়ের বার্তা পাটকেলঘাটা প্রতিনিধি বাবলুর রহমান দৈনিক সূর্যোদয় পত্রিকার শাহিনুর রহমান শহিন সাতক্ষীরা সংবাদ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি রবিউল ইসলাম  দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ওসমান গনি ইমন মোড়ল প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে মানব পাচার ও স্ত্রীকে বিয়ে দিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে, সেই সেলিম রেজা তার স্ত্রীকে দিয়ে মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি মানব পাচার স্ত্রীকে বিয়ে দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় সহ বিভিন্ন অপকর্মের সংবাদের প্রকাশের  প্রশাসন সেলিম রেজা বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে ওই সেলিম রেজার স্ত্রী। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, সেলিম রেজা একটি দুর্নীতিবাজ সে আবারো নাকি  সাংবাদিকের নামে মামলাও করবে এটা মানা যায় না। ওই সেলিম রেজা খুঁটির জোর কোথায় তা বের করতে হবে।  এধরণের দুর্নীতিবাজ মানব পাচার কারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
কৃষক আরিজুল হত্যা মামলার প্রধান আসামি সেলিম রেজা অত্যাচারে অতিষ্ঠতায় এলাকাবাসী শিরোনামে সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায়।  বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় বেশ চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়।
এদিকে পাচারকারীসহ ভুয়া এসপি সাজিয়ে টাকা আত্মসাৎ করার ঘটনায় এই ঘটনাটি ধামাচাপা দিতে চাঁদাবাজি মামলা করেন দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার  ও সাবেক নির্বাহী সম্পাদক জসিম হোসেন তীব্র  নামে হয়রানিমূলক, মিথ্যা মামলা করেন সেলিম রেজা স্ত্রী রাশিদা বেগম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।