শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

“ স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়,আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, আটোয়ারী থানার এসআই মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমূখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি পালন করা হচ্ছে। এর ফলে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর যেসব অংশীজন বা সুবিধাভোগী রয়েছেন, তাদের সঙ্গে মতবিনিময় সহজতর হবে এবং কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে, ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে। সার্বিকভাবে ‘ জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বাড়বে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, সচিব,উদ্যোক্তা, গ্রাম পুলিশ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।