শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ৩দিন ব্যাপী অমর একুশে বই মেলা শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।
(২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদৎ হোসেন খান, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মো: রমজান আলী মিয়া, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: আবুল কাশেম মিয়া, বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপার মোঃ রাশেদুল ইসলাম,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ।
মেলায় বাসাইল প্রেসক্লাব, বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ও বিভিন্ন  প্রকাশনী সংস্থা, সামাজিক সংগঠন ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।