শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ঘাতক ট্রাকে কেড়ে স্কুল শিক্ষকের প্রান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে ঘাতক ট্রাকের ধাক্বায় ভাঙ্গাগেটস্থ সিডল মিল রোডে নিলুফা হোমিওপ্যাথি’র স্বত্তাধিকারী ডাঃ ইন্তাজ আলী(৬৫) ওরফে ইন্তাজ মাস্টার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার ১নং ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামের মৃত মণির উদ্দিনের পুত্র।

প্রত‍্যক্ষদর্শী ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার আনুমানিক ৪.১৫ টায় ডাঃ ইন্তাজ ইজিভ‍্যানের পেছনে বসে নওয়াপাড়া যাওয়ার পথে উপজেলার আলীপুর থেকে ট্রাক টার্মিনাল  পযর্ন্ত এলে পেছন থেকে খুলনাগামী ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৮-৭৩৩২) সজোরে ধাক্কা দিলে তিনি পিষ্ট হয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সদালাপি প্রিয় মানুষের এমন হঠাৎ মৃত্যুতে ভাঙ্গাগেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন বলেন, ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল আনুঃ ৪.১৫ টায় ভাঙ্গাগেট ট্রাক টার্মিনালের নিকটে খুলনাগামী ঢাকা মেট্রো ট- ১৮-৭৩৩২ ট্রাকটি ইন্তাজ মোল‍্যাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন, ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।