শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে চাঁদা দাবির অভিযোগে ককটেলসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য বস্তুসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। অভয়নগর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে  জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি লাল কসটেপ দিয়ে পেঁচানো ককটেল সাদৃশ্য বস্তু ও ৫লাখ টাকা চাঁদা দাবির চিঠিসহ দুই চাঁদাবাজকে আটক করেন।এবিষয়ে অভয়নগর থানা পুলিশের এসআই মোকাররম আলী জানান, আটককৃতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জুবায়ের ইসলাম লিপু (৩৩) ও মৃত জহর আলী খাঁর ছেলে আজিবর খাঁ (৩৫)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ২৫, তারিখ ২৫-২-২০২৪। অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, চাঁদাবাজ দুই আসামীকে আটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।