নওগাঁর রাণীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক সুমন’র সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, হসপিটালের চিকিৎসা সেবার মান, রোগীদের খাবার, চিকিৎসক ও নার্সদের আবাসিক ভবন সংস্কার, নারীদের নামাজের সুব্যবস্থা সহ বিভিন্ন সংকট ও সুযোগ-সুবিধা বিষয়ক আলোচলা শেষে সমাধানের পরিকল্পনা প্রনয়ন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নওগাঁর ভারপ্রাপ্ত সিভিল সার্জন মনির আলী আকন্দ, রাণীনগর উপজেলা নির্বাহি অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ইফতেখার আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের পিন্টু প্রমুখ।