শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে শবে বারাতকে কেন্দ্র করে মাংসের দাম বৃদ্ধিতে বিরক্ত ক্রেতারা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
মুক্তির রজনী লাইলাতুল বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যে দিয়ে সিলেটে পালিত হচ্ছে। কিন্তু এই পবিত্র রজনী মানুষের চাহিদাকে পুজি করে সিলেটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সিলেটে বেড়েছে মাংসের দাম। রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। আর আবাসিক এলাকার দোকানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮২০ থেকে ৮৫০ করে।
পবিত্র লাইলাতুল বরাতে ভালো খাবারের আয়োজনের রেওয়াজ রয়েছে মুসলমানদের মধ্যে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ গরুর মাংস-রুটি। এ উপলক্ষে বাড়তি চাহিদা গরু মাংসের। আর এ সুযোগে বাড়তি দাম হাকান মাংস ব্যবসায়ীরা। এর ফলে সিলেটে বেড়েছে মাংসের দাম। এপ্রসঙ্গে মাংস ব্যবসায়ীরা বলেন, শবে বরাত উপলক্ষে গরুর মাংসের চাহিদা বেড়ে গেছে। এ কারণে সারাদেশেই হাটে গরুর দাম বেড়েছে। শুধু আজকের দিনকে ঘিরে গরুর দাম একদিনে কম করে হলেও ১০ থেকে ১৫ হাজার টাকা বেড়েছে। পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় হাটে গরু পাওয়াই যাচ্ছে না। এ কারণে দাম বেড়েছে। এজন্য সিলেটের বিভিন্ন বাজারেও একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। বাদ সন্ধ্যা সিলেটের গোলাপগঞ্জ বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও ছাগলের মাংস এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র দেখা গেছে সিলেটের হেতিমগঞ্জ বাজার, টিকরপাড়া, রামধাবাজার, বিয়ানীবাজারে।
দাম বেশি হওয়া সত্ত্বেও নগরীর বিভিন্নস্থানের বেশিরভাগ মাংসের দোকানের সামনে ক্রেতাদের ভিড় ছিলো লক্ষণীয়। তবে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও মাংসের দাম বেশি হওয়ায় ক্রেতারা কিছুটা বিরক্তি প্রকাশ করে এক ক্রেতা বলেন, কি আর করবো এখন দাম বেশি হলেও কিনতে হবে। কষ্ট হলেও কিছু করার নেই। এমন একটি পবিত্র দিনকে কেন্দ্র করে মাংসের এ মূল্যবৃদ্ধি ঠিক নয়। হুট করে এভাবে দাম বাড়ানো অযৌক্তিক ও অনৈতিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।