শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মানষিক ভারসাম্যহীন ভাইয়ের কোপে বড় বোন হাসপাতালে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে মানষিক ভারসাম্যহীন ছোট ভাই নাজমুল নিজের বড় বোন আম্বিয়া বেগম(২৮) কে  কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ফেব্রুয়ারি) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী পশ্চিম মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ছোট ভাই মানষিক ভারসাম্যহীন নাজমুল ওরফে ছোট(২১) বড় বোন আম্বিয়া বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত আম্বিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে নিয়ে যাওয়া হয়েছে। ছোট ভাই নাজমুল ওরফে ছোট উপজেলার ধোপাদী গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ পিতা ও ছেলেকে হেফাজতে নিয়েছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন. দু’জনকে জিগাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে, মামলা হলে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।