শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, টাঙ্গাইল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
আলহামদুলিল্লাহ! ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, টাঙ্গাইল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী)সকালে টাংগাইলের একটি খেলার মাঠে  আনন্দঘন ও  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, টাঙ্গাইল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪  অনুষ্ঠান।
মাদ্রাসার সূত্রে জানা যায়-সকাল ০৮:৩০ থেকে শুরু হয়ে দুপুর ১২:০০টা পর্যন্ত চলা অনুষ্ঠানটি ছাত্রদের পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, পিটি-প্যারেড ও তানযীম সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। তারপর পর্যায়ক্রমে চলতে থাকে ছাত্রদের ১৪ টি গ্রুপের ৪২ টি ইভেন্টের বিভিন্ন খেলাধুলা, অতিথিদের বক্তব্য, ফলাফল ঘোষণা ইত্যাদি কার্যক্রম।
 অত্র শাখা প্রধান হাফেয মাওলানা মোহাম্মাদ খায়রুল ইসলাম এ-র  সভাপতিত্বে ও অত্র শাখার সাবেক সাংস্কৃতিক শিক্ষক হাফেজ মেহেদী হাসান মোমিন এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক ও টাঙ্গাইল পৌরসভা ১৭ নং ওয়ার্ড কাউন্সিল আতিকুর রহমান মোর্শেদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ওহিদুজ্জামান (প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল, মুহা. শরিফুল ইসলাম,তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, টাঙ্গাইল শাখায়
উক্ত অনুষ্ঠানের সকল খেলা পরিচালনা করেন অত্র শাখার কো-অর্ডিনেটর ইবরাহীম খলিল ও আমিনুল হিফয মোহাম্মাদ হিযবুল্লাহ।
এসময় উপস্হিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, টাঙ্গাইল শাখার সকল শিক্ষক ও কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।