লামায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচিতে পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, কৃষি অফিসার আশরাফুজ্জান,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ,লানার থানার প্রতিনিধি,লামার সদর রেঞ্জ কর্মকর্তা একে এম আতা এলাহী,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃঞ্চ চক্রবর্তী, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ আরো অনেকেই।
বুধবার রাত ১২টা ১মিনিটে পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন-লামা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা এসএম আরিফুল হক বেলাল, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ আনোয়ার হোসেন ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. শামীম শেখ শ্রদ্ধা।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার নেতৃত্বে লামা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, সভাপতি মো. জাহেদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা ও পৌর শহর যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী-বেসরকারি বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
এছাড়াও প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ,রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে।