শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএস’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) নেতৃবৃন্দ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফসহ বিএমএসএস নেতৃবৃন্দ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পস্তবক) অর্পণরেন।
এ সময় ছিলেন- সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ও  জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার সিলেট ব্যুরো শহিদ আহমদ খান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সবুজ মিয়া, নিউজ বাংলা পত্রিকার ফটো সাংবাদিক ইস্তিয়াক আহমদ লিমন প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।