শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জের কবি আফসার আশরাফী পেয়েছেন নক্ষত্র সাহিত্য পুরস্কার-২০২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
নক্ষত্র সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ‘আমাদের ভাষা, আমাদের অধিকার ‘শীর্ষক আলোচনা সভায় স্বীকৃতি স্বরূপ ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান, ‘সাক্ষী’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় ঢাকা বাংলা মটর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯০ দশকের কবি ও নির্মাতা রানা হোসেন। প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতারী মমতাজ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক মোহাম্মদ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট লতিফুর রহমান, এডভোকেট মহোসিন মজুমদার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন সাহিত্য সংস্কৃতির সংগঠনে সদস্য ও সাহিত্য অনুরাগী সুশীল সমাজের মানুষ।
মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির ও গোলাম কদ্দুস খাঁনের “সাক্ষী” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিগণ।
উল্লেখ্য: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাইক লক্ষীয়া গ্রামের রেনু আশরাফীর ছোট ছেলে পাকুন্দিয়া সাহিত্য সংসদের সভাপতি ও দৈনিক ঈশাখাঁ সংবাদের সম্পাদক কবি আফসার আশরাফীর হাতে কাজের স্বীকৃতি স্বরূপ নক্ষত্র সাহিত্য পুরস্কার ২০২৪ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।