শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে বীরগঞ্জ  উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,বিপ্লবী কণ্ঠস্বর মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, ২য় বক্তা হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী।
মাহফিলেও মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের পৃষ্ঠপোষকতায় ও আলহাজ্ব জহরুল হক মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা)।  বিশেষ অতিথি বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান (শাহীন) চৌধুরী, সাবেক চেয়ারম্যান মজিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সহ আরো অনেকেই।
মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের  উপস্থিতে তাফসীরুল কোরআন মাহফিল সফল ও স্বার্থক হয় এবং দূর দূরান্ত হতে প্রত্যেক দ্বীনি মুসলমান ভাইয়েরা মাহফিলে আসায় যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।