দিনাজপুরের কাহারোল উপজেলাধীন সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। এ সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবু সায়েম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মৌসুমী আক্তার, স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, ১নং ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারি সচিব মোঃ ইব্রাহিম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মহান ভাষা আন্দোলনের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ। আলোচনা পর্বে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, ” মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাকে মা বলার অধিকার। এর পথ ধরেই জাতির পিতার নেতৃত্বে আসে মহান স্বাধীনতা”। তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আগামির স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবার তাগিদ দেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
সান্দ্রাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪